প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: পানিসম্পদমন্ত্রী গুপ্তদের ভেতরে স্বৈরাচার লুকিয়ে অরাজকতা উসকে দেওয়া হচ্ছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর ফ্যাসিস্টদের ফিরিয়ে এনে বিচার চায় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাগরিকদের সম্পৃক্ততায় ডিএসসিসির ১০ অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’ সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী পালিত অন্তর্ভুক্তিমূলক সমাজে সবার অবদান স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণমন্ত্রী শ্রমের মর্যাদা নিশ্চিত করা মানে দেশের মর্যাদা নিশ্চিত করা: মাহ্দী আমিন বিরোধী দলের লংমার্চে জনগণের ভোগান্তি বাড়বে: ইশরাক সাহারানপুরে মসজিদ ভাঙার নিন্দা জানালেন ওয়াইসি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতির দায়িত্বে বাংলাদেশের খলিলুর রহমান

অন্তর্ভুক্তিমূলক সমাজে সবার অবদান স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

বিজ্ঞাপন
অন্তর্ভুক্তিমূলক সমাজে সবার অবদান স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণমন্ত্রী
সমাজে প্রত্যেকের অর্জন ও অবদানের স্বীকৃতি দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘আমি’র পরিবর্তে আন্তরিকভাবে ‘আমরা’ ধারণ করতে পারলে সমাজ আরও সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক হবে।

শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, সমাজে বসবাসকারী প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে শ্রমিক। শুধু শ্রমের ধরন ও ক্ষেত্র ভিন্ন। অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়তে সব শ্রেণি-পেশার মানুষকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রান্তিক, অসহায় ও দুস্থ মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ করছে বলেও জানান সমাজকল্যাণমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেন, ন্যায্য মজুরি শ্রমিকের অধিকার ও প্রাপ্য। টেকসই শিল্প ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে পারস্পরিক আস্থা এবং নিয়মিত ত্রিপক্ষীয় সংলাপ জরুরি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সম্মেলনে শ্রম আইনে সংস্কার, শ্রমিকদের আইনি স্বীকৃতি, সামাজিক সুরক্ষা, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শিশুশ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা। পরে ‘বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান লাইব্রেরি ও বিলস তথ্যকেন্দ্র’-এর উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
গুপ্তদের ভেতরে স্বৈরাচার লুকিয়ে অরাজকতা উসকে দেওয়া হচ্ছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

গুপ্তদের ভেতরে স্বৈরাচার লুকিয়ে অরাজকতা উসকে দেওয়া হচ্ছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

২১ মিনিট আগে
শ্রমের মর্যাদা নিশ্চিত করা মানে দেশের মর্যাদা নিশ্চিত করা: মাহ্দী আমিন

শ্রমের মর্যাদা নিশ্চিত করা মানে দেশের মর্যাদা নিশ্চিত করা: মাহ্দী আমিন

১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতির দায়িত্বে বাংলাদেশের খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতির দায়িত্বে বাংলাদেশের খলিলুর রহমান

২ ঘণ্টা আগে
সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত: চিফ হুইপ

সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত: চিফ হুইপ

২ ঘণ্টা আগে
ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত কমিটি

ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত কমিটি

৩ ঘণ্টা আগে
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

৩ ঘণ্টা আগে