শনিবার মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে সাইফুর রহমানের গ্রামের বাড়িতে কোরআন খতম, কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও শিরণি বিতরণ করা হয়।
এ সময় জাতীয় সংসদের হুইপ জি. কে. গউছ, সাইফুর রহমানের ছেলে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমানসহ পরিবারের সদস্য, স্মৃতি পরিষদ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান ও সনদ দেওয়া হয়। এ ছাড়া দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরেরও আয়োজন করা হয়।


