শনিবার লক্ষ্মীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা মোকাবিলা করে জনগণের পাশে থেকেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেও দলটি জনকল্যাণে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
লক্ষ্মীপুরের উন্নয়ন প্রসঙ্গে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নদীভাঙন, জলাবদ্ধতা ও পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানের পাশাপাশি জেলার অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে সরকার কাজ করছে।
জেলা বিএনপির আয়োজনে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী-সমর্থকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



