রোববার দুপুর ১২টা ৫৮ মিনিটে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান তিনি। পরে সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি।
সফরের শুরুতে সেনুয়া কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত এবং নিজ বাড়িতে যাওয়ার কথা রয়েছে তার। বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। সফরকে ঘিরে শহরজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।


