প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে বিশেষ কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ● সংসদের আগামী অধিবেশনে আসছে না সংবিধান সংশোধনের প্রস্তাব ● গাজীপুরের যানজট নিরসনে ১০০ বছরের মহাপরিকল্পনার দাবি, বিআরটি নিয়ে পর্যালোচনার আহ্বান ● গণভোটের রায় মেনে নিলে অনেক সমস্যার সমাধান হতো: ডা. শফিকুর রহমান ● চাঁদাবাজি মোকাবিলায় আসছে নতুন আইন, অভিযোগ ছাড়াই মামলা করতে পারবে পুলিশ ● থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি ● বিএনপির সাংগঠনিক সংস্কার চেয়ে শাহজালালের মাজারের দানবাক্সে চিঠি ● এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি, নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও ● শেখ হাসিনা দেশে ফিরে আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: মীর শাহে আলম ● রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি ●

বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ, পাবেন যারা

বিজ্ঞাপন
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ, পাবেন যারা
প্রয়োজনীয় খরচ মেটাতে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ দেওয়ার নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘ই-পেমেন্ট ক্রেডিট’ নামের এ সুবিধা রোববার চালু হতে পারে।

যোগ্য গ্রাহকেরা ৫০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে ঋণের অর্থ নগদে তোলা বা ব্যাংক হিসাব কিংবা মোবাইল আর্থিক সেবার হিসাবে নেওয়া যাবে না। নির্ধারিত ডিজিটাল মাধ্যমে বিদ্যুৎ-গ্যাস বিল, মোবাইল রিচার্জ, শিক্ষা ও চিকিৎসা ব্যয়, ভ্রমণ, কর, সরকারি ফি, ঋণের কিস্তি ও বিমার প্রিমিয়াম পরিশোধে অর্থ ব্যবহার করা যাবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ঋণ পরিশোধের মেয়াদ হবে ৭, ১৫ ও ৩০ দিন। সুদের পরিবর্তে নির্ধারিত সেবা ফি দিতে হবে। ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ সেবা ফি ৩ থেকে ৬ টাকা এবং ৭ হাজার ১ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণে ৩৫ থেকে ১৩০ টাকা পর্যন্ত হতে পারে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করলে অতিরিক্ত সুদ বা আগাম পরিশোধের ফি দিতে হবে না। তবে মেয়াদ পেরিয়ে গেলে জরিমানা আরোপ করা যেতে পারে।

প্রাথমিকভাবে ব্যাংকগুলো অন্তত ছয় মাস পরীক্ষামূলকভাবে এ সুবিধা চালাবে। গ্রাহক নিবন্ধন থেকে ঋণ অনুমোদন, অর্থ পরিশোধ ও ফেরত নেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া ডিজিটালভাবে সম্পন্ন হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ব্যাংকিং ও বীমা থেকে আরও
দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই ব্যাংকের খেলাপি ঋণ

দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই ব্যাংকের খেলাপি ঋণ

৩ সপ্তাহ আগে
২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন বন্ধের সতর্কবার্তা

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন বন্ধের সতর্কবার্তা

৩ সপ্তাহ আগে
চার ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

চার ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

১ মাস আগে
টাকা তুলতে আসেননি অর্ধেক গ্রাহক, নতুন আমানত এলো ২৭০০ কোটি

টাকা তুলতে আসেননি অর্ধেক গ্রাহক, নতুন আমানত এলো ২৭০০ কোটি

১ মাস আগে
বাংলা কিউআর পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমার নির্দেশ

বাংলা কিউআর পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমার নির্দেশ

১ মাস আগে
ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৫

ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৫

১ মাস আগে