রোববার নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বাবার সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, রাষ্ট্রীয় পরিচয়ের চেয়ে তার কাছে বাবার পরিচয়ই বড়। ঠাকুরগাঁওয়ের প্রতি তাঁদের কৃতজ্ঞতা ও ভালোবাসার কথাও জানান তিনি।
এক সাংবাদিকের সঙ্গে সাম্প্রতিক কথোপকথনের স্মৃতি তুলে ধরে শামারুহ মির্জা লেখেন, ‘রাষ্ট্রপতি হোন বা না হোন, তিনি সবসময় আমার আব্বু, আমার নায়ক।’


