প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পর্ষদ গঠন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সচেতন গ্রাহক ফোরামের নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বাংলাদেশ-ভারত সম্পর্কে সাংস্কৃতিক ঐক্যই সম্প্রীতির বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী রাষ্ট্রপতির নির্দেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ পীর শামীমের দেহাবশেষ উত্তোলনের ঘটনায় মামলা শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদেরও দায়িত্বশীল হতে হবে: এমপি সরওয়ার

পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞাপন
পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি।

রোববার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বৈঠকে নেপালে সাম্প্রতিক দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন পরিবেশমন্ত্রী। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সংকটের সময়ে নেপালের সরকার ও জনগণের পাশে বাংলাদেশ রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

আবদুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশ ও নেপাল জলবায়ু পরিবর্তনের ভিন্ন ধরনের ঝুঁকিতে থাকলেও দুই দেশের পরিবেশ ও প্রতিবেশব্যবস্থা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। হিমালয়ের হিমবাহের পরিবর্তন, নদী অববাহিকার ভারসাম্য, অতিবৃষ্টি ও বন্যার মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

নেপালের রাষ্ট্রদূত দুই দেশের পরিবেশ ও জলবায়ু সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব উন্নয়ন উদ্যোগে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ ছাড়া বাণিজ্য, যোগাযোগ, পর্যটন, শিক্ষা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়। বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

১ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারত সম্পর্কে সাংস্কৃতিক ঐক্যই সম্প্রীতির বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

বাংলাদেশ-ভারত সম্পর্কে সাংস্কৃতিক ঐক্যই সম্প্রীতির বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা

রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা

৫ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি

৫ ঘণ্টা আগে
দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী

দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী

৫ ঘণ্টা আগে