প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পর্ষদ গঠন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সচেতন গ্রাহক ফোরামের নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বাংলাদেশ-ভারত সম্পর্কে সাংস্কৃতিক ঐক্যই সম্প্রীতির বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী রাষ্ট্রপতির নির্দেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ পীর শামীমের দেহাবশেষ উত্তোলনের ঘটনায় মামলা শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদেরও দায়িত্বশীল হতে হবে: এমপি সরওয়ার

বাংলাদেশ-ভারত সম্পর্কে সাংস্কৃতিক ঐক্যই সম্প্রীতির বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

বিজ্ঞাপন
বাংলাদেশ-ভারত সম্পর্কে সাংস্কৃতিক ঐক্যই সম্প্রীতির বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী
বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ভাষা, সাহিত্য, সংগীত, লোকঐতিহ্য ও মানবিক মূল্যবোধের গভীর মিল দুই দেশের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে।

রোববার সকালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রায় এক ঘণ্টার বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক, নজরুল বর্ষ উদযাপন, শিল্পী ও গবেষক বিনিময় এবং লোকসংস্কৃতি নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নিতাই রায় চৌধুরী বলেন, জাতির প্রকৃত পরিচয় তার সংস্কৃতিতে। সংস্কৃতি মানুষকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করে। ধর্মীয় উগ্রবাদ, অসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক বিভাজন মোকাবিলায় সাহিত্য, সংগীত, নাটক ও লোকসংস্কৃতির মাধ্যমে মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

চলমান নজরুল বর্ষের বিভিন্ন আয়োজনে ভারতের নজরুল গবেষক, শিল্পী ও সংস্কৃতিবিদদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান মন্ত্রী। একই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন শাহ ও বাংলা লোকসংগীতকে দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে ধ্রুপদি সংগীতের নেটওয়ার্ক গড়ে তোলা, শিল্পী ও তরুণ প্রতিভাদের প্রশিক্ষণ ও সাংস্কৃতিক বিনিময় এবং বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি নবায়নের বিষয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আত্মার সম্পর্ক। দুই দেশের অভিন্ন ইতিহাস, ভাষা, খাদ্যাভ্যাস ও সংস্কৃতি পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করেছে। তিনি চুরুলিয়ায় নজরুলকে ঘিরে আন্তর্জাতিক আয়োজন এবং দুই দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যৌথ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ ছাড়া তরুণ প্রতিভাদের জন্য যৌথ প্রশিক্ষণ ও সাংস্কৃতিক বিনিময় এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক সামুদ্রিক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যৌথ গবেষণার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত্তিতে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

২ ঘণ্টা আগে
পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা

রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা

৬ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি

৬ ঘণ্টা আগে
দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী

দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী

৬ ঘণ্টা আগে