প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টি, মাদকসহ আটক ৮৫ জনের কারাদণ্ড ● রাজনৈতিক অপরিপক্বতায় সাত মাসে সরকার লেজেগোবরে জড়িয়েছে: গোলাম পরওয়ার ● রিল তৈরিতে মগ্ন বাবা-মা, সাগরে ভেসে যাওয়া থেকে শিশুকে বাঁচালেন পথচারী ● নাসিরনগরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার ● শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১ ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ ● রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ ● উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা তিতুমীর ● স্বর্ণমন্দিরে পূজা করতে গিয়ে কেঁদে ফেললেন সারা আলি খান ● প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি’: সাদিক কায়েম ●

নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস

বিজ্ঞাপন
নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস
দেশের নারী ক্রীড়াবিদদের বিকাশ ও সম্ভাবনাময় প্রতিভা তুলে আনতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। ১৪টি জেলার অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে রাঙ্গামাটিকে ৫-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল জেলা।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি অঞ্চল থেকে নারী ক্রীড়াবিদদের তুলে এনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করবে। খেলাধুলার মাধ্যমে নারীদের অগ্রযাত্রা আরও বিস্তৃত হবে এবং তারা পরিবার, সমাজ ও দেশের জন্য গৌরব বয়ে আনবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি জানান, মহিলা ক্রীড়া কমপ্লেক্সসহ সারা দেশের ক্রীড়া অবকাঠামো যথাযথভাবে কাজে লাগিয়ে নারী ক্রীড়ার উন্নয়নে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। ছেলে ও মেয়ে উভয়ের খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

আমিনুল হক বলেন, প্রান্তিক অঞ্চল থেকে উঠে আসা প্রতিভাবান নারী ক্রীড়াবিদরা একদিন দেশের প্রতিনিধিত্ব করে বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে। এ লক্ষ্য অর্জনে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, সাধারণ সম্পাদক শারমিন আক্তার রত্নাসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফুটবল থেকে আরও
কোচের সঙ্গে দ্বন্দ্ব: এক মাস নিষিদ্ধ ও জরিমানা গুনলেন রোনালদো

কোচের সঙ্গে দ্বন্দ্ব: এক মাস নিষিদ্ধ ও জরিমানা গুনলেন রোনালদো

১ দিন আগে
বিদায় লিওনেল মেসি, শেষ ম্যাচে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়

বিদায় লিওনেল মেসি, শেষ ম্যাচে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়

২ সপ্তাহ আগে
‘শেষ ম্যাচের আগে’ দেশে ফিরলেন মেসি

‘শেষ ম্যাচের আগে’ দেশে ফিরলেন মেসি

২ সপ্তাহ আগে
নতুন অধিনায়ক পেল আর্জেন্টিনা

নতুন অধিনায়ক পেল আর্জেন্টিনা

৩ সপ্তাহ আগে
নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার

নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার

৩ সপ্তাহ আগে
মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন নেইমার

মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন নেইমার

২ মাস আগে