প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী সুন্দরবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ-ভারত সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, সামাজিক মাধ্যমে প্রচারে বাধা নেই প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

অর্থনীতি, কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে

বিজ্ঞাপন
অর্থনীতি, কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে
অর্থনীতি, কর্মসংস্থান, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, বৈধ অভিবাসন ও নগর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ইতালির সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বৈঠকে অবৈধ অভিবাসন রোধ ও নিরাপদ বৈধ অভিবাসন নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে ইতালীয় ভাষা শিক্ষার প্রসার এবং ইতালিতে কর্মসংস্থানে আগ্রহী বাংলাদেশি কর্মীদের ভাষাগত ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, ইতালিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি বসবাস করছেন। দক্ষতা ও ভাষা প্রশিক্ষণের মাধ্যমে বৈধ জনশক্তি রপ্তানি বাড়াতে ইতালির সহযোগিতা চাওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে অবৈধ পথে বিদেশযাত্রা রোধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।

এ ছাড়া মিলান সিটির সঙ্গে খুলনা সিটি করপোরেশনের খাদ্য নিরাপত্তা ও খাদ্য অপচয় রোধে যৌথভাবে কাজ, বাংলাদেশের স্থপতিদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের বাণিজ্য, রেমিট্যান্স ও কর্মসংস্থান বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা করেন এবং দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণে ইতালির আগ্রহের কথা জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম

সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম

২২ মিনিট আগে
সুন্দরবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ-ভারত সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

সুন্দরবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ-ভারত সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

৩৮ মিনিট আগে
জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী

জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী

৪৫ মিনিট আগে
বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব

১ ঘণ্টা আগে
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ

মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ

১ ঘণ্টা আগে
সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী

সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী

২ ঘণ্টা আগে