প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী সুন্দরবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ-ভারত সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, সামাজিক মাধ্যমে প্রচারে বাধা নেই প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী

বিজ্ঞাপন
সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী
সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের মৃত্যু নিছক সড়ক দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো জাতীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

রিজভী বলেন, সাইফুর রহমান বাংলাদেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যু নিয়ে প্রশ্ন থাকা স্বাভাবিক। বিষয়টি যথাযথভাবে অনুসন্ধান করে প্রকৃত কারণ বের করা প্রয়োজন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সাইফুর রহমানের অর্থনৈতিক সংস্কারের কথা তুলে ধরে রিজভী বলেন, মূল্য সংযোজন কর চালুর সময় ব্যাপক সমালোচনা হলেও পরবর্তী সময়ে তা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার সময়ে অর্থনীতি সুশৃঙ্খল ছিল এবং ব্যাংক লুট ও ব্যাপক অর্থপাচারের মতো ঘটনা দেখা যায়নি বলেও দাবি করেন তিনি।

বিএনপি সরকারের দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতি উন্নয়নে সাইফুর রহমানের ভূমিকার প্রশংসা করে রিজভী বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সাইফুর রহমানের আন্তর্জাতিক পর্যায়ের ভূমিকার কথাও উল্লেখ করেন রিজভী। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে তার সম্পৃক্ততা এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কাঠামোর ভাবনার কথাও তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

রিজভী বলেন, সাইফুর রহমানের অর্থনৈতিক চিন্তা ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তার দেখানো পথ অনুসরণ করে দেশকে দারিদ্র্যমুক্ত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

সভায় সভাপতিত্ব করেন সাইফুর রহমানের ছোট ছেলে ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম. নাসের রহমান। বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম

সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম

২২ মিনিট আগে
সুন্দরবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ-ভারত সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

সুন্দরবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ-ভারত সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

৩৮ মিনিট আগে
জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী

জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী

৪৫ মিনিট আগে
বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব

১ ঘণ্টা আগে
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ

মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ

১ ঘণ্টা আগে
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

২ ঘণ্টা আগে