প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সরকারি হাসপাতালে সাড়ে ১১ হাজার চিকিৎসকের পদ শূন্য নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে: এলজিআরডি মন্ত্রী আটঘরিয়ায় তমা হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আদম আলীকে গুলি করে হত্যা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী সুন্দরবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ-ভারত সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ

নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে: এলজিআরডি মন্ত্রী

বিজ্ঞাপন
নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে: এলজিআরডি মন্ত্রী
নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী জাতীয় নগর ফোরাম-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, নগরায়ণকে শুধু বড় ভবন, সড়ক, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হিসেবে দেখলে হবে না। নগরবাসীর জীবনযাত্রার মান, সুখ ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই নগর উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, নগর পরিকল্পনার সময় সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজন বিশেষভাবে বিবেচনায় নিতে হবে। বিত্তবানরা নিজেদের অনেক প্রয়োজন পূরণ করতে পারলেও দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাষ্ট্র ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা জরুরি।

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন স্থানীয় সরকারমন্ত্রী। নগরায়ণের সঙ্গে স্থানীয় সরকার ও কার্যকর শাসনব্যবস্থা ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

স্থানীয় সরকার বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও যুক্তরাজ্য সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এ ফোরামে পল্লী এলাকার আর্থসামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জনস্বাস্থ্য, নগর উন্নয়ন পরিকল্পনা ও কার্যকর নগরসেবা নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সরকারি হাসপাতালে সাড়ে ১১ হাজার চিকিৎসকের পদ শূন্য

সরকারি হাসপাতালে সাড়ে ১১ হাজার চিকিৎসকের পদ শূন্য

১ ঘণ্টা আগে
সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম

সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম

৪ ঘণ্টা আগে
সুন্দরবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ-ভারত সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

সুন্দরবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ-ভারত সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

৪ ঘণ্টা আগে
জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী

জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী

৪ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব

৪ ঘণ্টা আগে
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ

মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ

৫ ঘণ্টা আগে