প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সরকারি হাসপাতালে সাড়ে ১১ হাজার চিকিৎসকের পদ শূন্য নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে: এলজিআরডি মন্ত্রী আটঘরিয়ায় তমা হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আদম আলীকে গুলি করে হত্যা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী সুন্দরবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ-ভারত সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ

সরকারি হাসপাতালে সাড়ে ১১ হাজার চিকিৎসকের পদ শূন্য

বিজ্ঞাপন
সরকারি হাসপাতালে সাড়ে ১১ হাজার চিকিৎসকের পদ শূন্য
দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে। এসব পদ দ্রুত পূরণের মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবায় জনবল সংকট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদের বিপরীতে বর্তমানে ৩০ হাজার ৩১১ জন কর্মরত আছেন। ফলে ১১ হাজার ৪৯৫টি পদ খালি রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি জানান, জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের প্রয়োজন নির্ধারণে জাতীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য জনবলসংক্রান্ত মানদণ্ড বিবেচনা করা হয়। ২০২৬ সালের একটি সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যূনতম মানদণ্ড অনুসারে প্রতি এক হাজার মানুষের বিপরীতে শূন্য দশমিক ৫০ জন চিকিৎসক প্রয়োজন। সে হিসাবে ২০২৬ সালে বাংলাদেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন হবে।

সরকারি স্বাস্থ্যব্যবস্থায় শূন্য পদ পূরণের পাশাপাশি জনগণের প্রয়োজন বিবেচনায় চিকিৎসকের সংখ্যা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, ৪৪তম ও ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

চলমান নিয়োগ কার্যক্রমের মাধ্যমে ধাপে ধাপে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণ করা হবে। প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃষ্টির উদ্যোগও নেওয়া হবে বলে জানান মন্ত্রী। এর মাধ্যমে জনগণের জন্য সহজলভ্য, মানসম্মত ও জনবান্ধব সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে: এলজিআরডি মন্ত্রী

নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে: এলজিআরডি মন্ত্রী

২ ঘণ্টা আগে
সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম

সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম

৪ ঘণ্টা আগে
সুন্দরবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ-ভারত সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

সুন্দরবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ-ভারত সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

৫ ঘণ্টা আগে
জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী

জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী

৫ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব

৫ ঘণ্টা আগে
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ

মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ

৬ ঘণ্টা আগে