মঙ্গলবার বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত জিয়া স্মৃতি বইমেলা-২০২৬-এর ষষ্ঠ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং খালেদা জিয়া ছিলেন উন্নয়নের রূপকার। তাঁদের স্বপ্ন ও অসমাপ্ত কাজ বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, তাঁর সময়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি ও ভাবমূর্তি বেড়েছিল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সার্ক প্রতিষ্ঠার উদ্যোগও তাঁর স্বপ্নের অংশ ছিল বলে মন্তব্য করেন তিনি।
এ্যানি চৌধুরী আরও বলেন, রাজনীতিতে শিষ্টাচারবহির্ভূত ও অশালীন বক্তব্য কাম্য নয়। বিরোধী দলের ছয় মাসের মাথায় লংমার্চের মতো কর্মসূচি পালনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, ডিসেম্বরে ‘ফ্যাসিস্ট সরকার প্রধানের’ দেশে ফেরার পরিকল্পনার সঙ্গে সরকারবিরোধী আন্দোলনের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম। বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জাম সেলিম, স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনসহ অন্যরা।




