প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা আরও কার্যকর হবে: ববি হাজ্জাজ তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দেখলেন চাল-আটার মান মাতৃমৃত্যু হ্রাস ও টিটেনাস নির্মূলে বাংলাদেশের সাফল্যে ডব্লিউএইচওর অভিনন্দন তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রতিমন্ত্রীর শোক স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের ইন্তেকাল মঠবাড়িয়ায় ৩০ পিস ইয়াবাসহ আটক ১ বাঁধনের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: জাহেদ উর রহমান চার দশক পর আবার জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ

মাতৃমৃত্যু হ্রাস ও টিটেনাস নির্মূলে বাংলাদেশের সাফল্যে ডব্লিউএইচওর অভিনন্দন

বিজ্ঞাপন
মাতৃমৃত্যু হ্রাস ও টিটেনাস নির্মূলে বাংলাদেশের সাফল্যে ডব্লিউএইচওর অভিনন্দন
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের সময়সীমার আগেই মাতৃমৃত্যুর হার কমানোর নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোয় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সোমবার পূর্ব তিমুরের দিলিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কমিটির ৭৯তম অধিবেশনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হাতে এ-সংক্রান্ত অভিনন্দনপত্র তুলে দেন সংস্থাটির মহাপরিচালক ড. টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অভিনন্দনপত্রে বাংলাদেশের এ অর্জনকে জনস্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে সরকারের দৃঢ় নেতৃত্ব, কার্যকর স্বাস্থ্যনীতি, প্রজনন ও মাতৃস্বাস্থ্য কর্মসূচি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রগতির প্রশংসা করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, দক্ষ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রসব ও ধাত্রীসেবা নিশ্চিত করা, জনগণের অংশগ্রহণ এবং বিভিন্ন অংশীদারের সঙ্গে সহযোগিতাও মাতৃমৃত্যু কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ ছাড়া গত এক দশক ধরে মাতৃ ও নবজাতক টিটেনাস নির্মূলের অবস্থান ধরে রাখায়ও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে সংস্থাটি। শক্তিশালী জাতীয় অঙ্গীকার, মানসম্মত টিকাদান কর্মসূচি এবং দেশজুড়ে নিরাপদ প্রসবের চর্চাকে এ সাফল্যের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয় বলেছে, মাতৃ ও নবজাতক টিটেনাস নির্মূলের অর্জন ধরে রাখতে গত এক দশকে আঞ্চলিকভাবে নেওয়া সম্মিলিত উদ্যোগেও বাংলাদেশের এ সাফল্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অবদানকে স্বীকৃতি দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ উল্লেখযোগ্য জনস্বাস্থ্য অর্জনের জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দেখলেন চাল-আটার মান

তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দেখলেন চাল-আটার মান

২৭ মিনিট আগে
তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদমন্ত্রী

১ ঘণ্টা আগে
মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রতিমন্ত্রীর শোক

মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রতিমন্ত্রীর শোক

১ ঘণ্টা আগে
স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ

২ ঘণ্টা আগে
কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের ইন্তেকাল

কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের ইন্তেকাল

২ ঘণ্টা আগে
বাঁধনের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: জাহেদ উর রহমান

বাঁধনের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: জাহেদ উর রহমান

২ ঘণ্টা আগে