প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা বাংলাদেশকে ইসরায়েলিদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে সতর্কতা চিরতার সম্ভাব্য উপকারিতা কী, কীভাবে খাবেন ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৫৭১ চোরাই ফোন উদ্ধারের ‘মোবাইল কেডি’ মিলটন কুমার দেবদাস এখন কোথায়? সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ ৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরের আশা ডিএসসিসি প্রশাসকের বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজনকে চিহ্নিত করার দাবি

গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

বিজ্ঞাপন
গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি
গণতন্ত্রের মূল শক্তি গণমাধ্যম উল্লেখ করে গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকেও রক্ষা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসনের জন্য গণমাধ্যমকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র শুধু একটি রাজনৈতিক ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য পুরোনো কর্তৃত্ববাদী মানসিকতা থেকে বেরিয়ে এসে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এলেও মানসিকতার পরিবর্তন না হলে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ তৈরি সম্ভব নয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

জনগণের নির্বাচিত সরকারকে কাজ করার জন্য সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বৈশ্বিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের বিষয়টি যথাযথভাবে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

সাংবাদিকদের কর্মসংস্থান সংকট নিরসনে বন্ধ হয়ে যাওয়া পত্রিকা পুনরায় চালুর ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। বিশেষ করে ট্রাস্টের অধীনে থাকা পত্রিকাগুলো চালু করা গেলে অন্তত এক হাজার সাংবাদিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সাংবাদিক সমাজের ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, বিভক্তি কখনো সাফল্য এনে দিতে পারে না। সাংবাদিকরা মৌলিক বিষয়গুলোতে ঐক্যবদ্ধ থাকলে সরকার ও বিরোধী দলের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনিয়ম ও গণহারে সাংবাদিক ছাঁটাইয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সরকারের ভুল-ত্রুটি যেমন বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে, তেমনি সরকারের ভালো কাজও জনগণের সামনে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, প্রেস ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, এটি আত্মিক সম্পর্ক। তাঁর দুঃসময়ে প্রেস ক্লাবের সাংবাদিকরা পাশে ছিলেন বলেও স্মৃতিচারণ করেন তিনি।

সাক্ষাৎকালে প্রেস ক্লাবের নেতারা সাংবাদিকদের কল্যাণে দশম ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং প্রেস ক্লাবের অবকাঠামো সম্প্রসারণে সহযোগিতা চান। রাষ্ট্রপতি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, কাজী রওনাক হোসেন, সৈয়দ আবদাল আহমদ, কাদের গনি চৌধুরী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, আবদুল হাই শিকদার, মাসুমুর রহমান খলিলী, এ কে এম মহসীন ও জাহিদুল ইসলাম রনিসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৫৭১

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৫৭১

১ ঘণ্টা আগে
চোরাই ফোন উদ্ধারের ‘মোবাইল কেডি’ মিলটন কুমার দেবদাস এখন কোথায়?

চোরাই ফোন উদ্ধারের ‘মোবাইল কেডি’ মিলটন কুমার দেবদাস এখন কোথায়?

১ ঘণ্টা আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক

৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

৩ ঘণ্টা আগে
বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজনকে চিহ্নিত করার দাবি

বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজনকে চিহ্নিত করার দাবি

৪ ঘণ্টা আগে
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে শেখ রবিউল আলমের সৌজন্য সাক্ষাৎ

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে শেখ রবিউল আলমের সৌজন্য সাক্ষাৎ

৪ ঘণ্টা আগে