বিচারপতি মো. বশির উল্লাহর একক বেঞ্চ ‘মো. আবদুল হান্নান মাস্টার বনাম রাষ্ট্র ও অন্যান্য’ মামলার রায়ে এ পর্যবেক্ষণ দেন।
আদালত বলেন, চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য অভিযুক্তকে শাস্তি দেওয়া বা কারাগারে পাঠানো নয়। বরং পাওনাদারের অর্থ আদায় নিশ্চিত করাই এ ধরনের মামলার প্রধান লক্ষ্য।
মামলাটিতে অভিযুক্ত ব্যক্তি চেকে উল্লেখিত অর্থের পাশাপাশি ব্যাংকের পাওনাও পরিশোধ করেন। পরে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় হাইকোর্ট তার এক বছরের কারাদণ্ড বাতিল করেন।
একই সঙ্গে আপিলের আগে অধস্তন আদালতে জমা রাখা ১৪ হাজার ১০০ টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্সকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।



