প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান অক্টোবরের শুরুতে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন

বিজ্ঞাপন
ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন
ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ৯ ও ১০ সেপ্টেম্বর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষকদের এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যক্রম শতভাগ নিশ্চিত করতে সরকার কাজ করছে। নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দল-মতের কোনো সম্পর্ক থাকবে না। প্রশিক্ষিতদের সততা, আন্তরিকতা ও নির্ভুলতার সঙ্গে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করে ডাটাবেজ তৈরি করতে হবে।

মন্ত্রী আরও জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি চার বছর চলবে। সারাদেশে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই ধারাবাহিকভাবে চলবে এবং প্রতি দুই মাস পরপর তা পর্যালোচনা করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শেষ হয়েছে। আগামী অক্টোবর থেকে সারাদেশে প্রায় ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি বলেন, সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে ভবিষ্যতে সমন্বিত ডাটাবেজ তৈরির কাজ এগিয়ে নেওয়া হবে। এতে বিভিন্ন ধরনের তথ্যের পুনরাবৃত্তি ও অনিয়ম কমানো সম্ভব হবে।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব সভাপতিত্ব করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ

উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ

১ ঘণ্টা আগে
১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান

১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান

২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ

২ ঘণ্টা আগে
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

২ ঘণ্টা আগে
অক্টোবরের শুরুতে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অক্টোবরের শুরুতে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

২ ঘণ্টা আগে