প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন আইন আমরা চাই না: তথ্যমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর সরকারি স্বার্থ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব: ভূমিমন্ত্রী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

সরকারি স্বার্থ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব: ভূমিমন্ত্রী

বিজ্ঞাপন
সরকারি স্বার্থ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব: ভূমিমন্ত্রী
সরকারি জমি বরাদ্দে স্বচ্ছতা, সরকারি স্বার্থ সংরক্ষণ এবং ভূমির সুষম ব্যবহার নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৭তম সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ভূমিমন্ত্রী বলেন, ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যাতে জনগণের মধ্যে কোনো অসন্তোষ তৈরি না হয়। একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও কৃষিজমি সুরক্ষার বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রাপ্ত ভূমি অধিগ্রহণের প্রস্তাব পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন ও সড়ক উন্নয়ন, বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ এবং নারায়ণগঞ্জে শিল্প স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের প্রস্তাব রয়েছে।

এ ছাড়া সিরাজগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম ও যশোরে বিভিন্ন সড়ক, রেলপথ ও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় ৫০ বিঘার বেশি জমি অধিগ্রহণের কয়েকটি প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সভায় বগুড়া কোল্ড স্টোরেজ অ্যান্ড এলাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অধিগ্রহণকৃত সম্পত্তি পরিবর্তিত বাস্তবতা বিবেচনায় জনকল্যাণমূলক হাসপাতাল স্থাপনের উদ্দেশ্যে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

৩৩ মিনিট আগে
গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন আইন আমরা চাই না: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন আইন আমরা চাই না: তথ্যমন্ত্রী

৪৮ মিনিট আগে
উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

৫৩ মিনিট আগে
২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন

১ ঘণ্টা আগে
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

২ ঘণ্টা আগে