প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, একদিনে ভর্তি ২ হাজার ৭১ জন ● দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৪০ ● মঠবাড়িয়ায় একাধিক মামলার আসামি ডাকাত সরদার ইয়াসিন গ্রেফতার ● খাদ্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ ● ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন হবে: ডিএনসিসি প্রশাসক ● মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা দেওয়ার পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা ● যান্ত্রিক ত্রুটিতে জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎহীন একাধিক এলাকা ● ফ্যাসিবাদী শাসন ও দুর্নীতিতে পিছিয়েছে স্বাস্থ্যখাত: রাষ্ট্রপতি ● ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে শিক্ষাসচিব, জোর দিলেন যৌথ গবেষণায় ● যুবদল বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী: রুহুল কবির রিজভী ●

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বিজ্ঞাপন
বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত করে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সাক্ষাতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জনপর্যায়ের যোগাযোগ জোরদার, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ, উচ্চশিক্ষা ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মন্ত্রী বলেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করার পাশাপাশি নগর ও গ্রামীণ উন্নয়নে সমান গুরুত্ব দিচ্ছে সরকার। বিশেষ করে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। নগর উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশের পাশাপাশি স্থানীয় পর্যায় থেকে উন্নয়ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে চায় সরকার।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, একদিনে ভর্তি ২ হাজার ৭১ জন

ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, একদিনে ভর্তি ২ হাজার ৭১ জন

১৪ মিনিট আগে
দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৪০

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৪০

১৮ মিনিট আগে
খাদ্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

খাদ্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

২৭ মিনিট আগে
মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা দেওয়ার পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা দেওয়ার পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটিতে জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎহীন একাধিক এলাকা

যান্ত্রিক ত্রুটিতে জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎহীন একাধিক এলাকা

২ ঘণ্টা আগে
ফ্যাসিবাদী শাসন ও দুর্নীতিতে পিছিয়েছে স্বাস্থ্যখাত: রাষ্ট্রপতি

ফ্যাসিবাদী শাসন ও দুর্নীতিতে পিছিয়েছে স্বাস্থ্যখাত: রাষ্ট্রপতি

২ ঘণ্টা আগে