প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, একদিনে ভর্তি ২ হাজার ৭১ জন ● দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৪০ ● মঠবাড়িয়ায় একাধিক মামলার আসামি ডাকাত সরদার ইয়াসিন গ্রেফতার ● খাদ্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ ● ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন হবে: ডিএনসিসি প্রশাসক ● মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা দেওয়ার পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা ● যান্ত্রিক ত্রুটিতে জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎহীন একাধিক এলাকা ● ফ্যাসিবাদী শাসন ও দুর্নীতিতে পিছিয়েছে স্বাস্থ্যখাত: রাষ্ট্রপতি ● ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে শিক্ষাসচিব, জোর দিলেন যৌথ গবেষণায় ● যুবদল বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী: রুহুল কবির রিজভী ●

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সরকার স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার ঢাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও বিভিন্ন অর্জনের পেছনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সরকারের পক্ষ থেকে গণমাধ্যম বা সাংবাদিকদের পেশাগত কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছা নেই।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক নেতারা এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, একদিনে ভর্তি ২ হাজার ৭১ জন

ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, একদিনে ভর্তি ২ হাজার ৭১ জন

১৪ মিনিট আগে
দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৪০

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৪০

১৮ মিনিট আগে
খাদ্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

খাদ্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

২৬ মিনিট আগে
মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা দেওয়ার পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা দেওয়ার পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটিতে জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎহীন একাধিক এলাকা

যান্ত্রিক ত্রুটিতে জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎহীন একাধিক এলাকা

২ ঘণ্টা আগে
ফ্যাসিবাদী শাসন ও দুর্নীতিতে পিছিয়েছে স্বাস্থ্যখাত: রাষ্ট্রপতি

ফ্যাসিবাদী শাসন ও দুর্নীতিতে পিছিয়েছে স্বাস্থ্যখাত: রাষ্ট্রপতি

২ ঘণ্টা আগে