বৃহস্পতিবার ঢাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও বিভিন্ন অর্জনের পেছনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সরকারের পক্ষ থেকে গণমাধ্যম বা সাংবাদিকদের পেশাগত কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছা নেই।
তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক নেতারা এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




