প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দুই মাসে দৃশ্যমান অগ্রগতি না হলে ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের সরানোর হুঁশিয়ারি ● পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ● ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী ● প্রধানমন্ত্রীর জাপান সফরে ২১ সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি সই ● তিন মাসেই রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা ● নিরাপদ সড়ক গড়তে পারস্পরিক দোষারোপ নয়, সম্মিলিত উদ্যোগ জরুরি: শেখ রবিউল আলম ● আফগান সীমান্তে তালেবান চৌকি ধ্বংস করল পাকিস্তান, নিহত ১ ● টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ● আমজনতার তারেককে নিয়ে সমালোচনার কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী ● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ●

পাইলট পর্যায়ে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক

বিজ্ঞাপন
পাইলট পর্যায়ে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক
পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষককে কৃষক কার্ডের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শনিবার ফেনীর সোনাগাজী উপজেলার সরকারি পাইলট স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, উদ্বোধনী দিনে ফেনী জেলার ৭ হাজার ৬৪৩ জন কৃষক ছাপানো কৃষক কার্ড পাবেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ব্লক পর্যায়ে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে দুই কোটিরও বেশি প্রকৃত কৃষককে কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

কৃষক কার্ড প্রদানে কোনো ধরনের বৈষম্যের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রান্তিক, ক্ষুদ্র, ভূমিহীন, মাঝারি ও বড়—সব শ্রেণির প্রকৃত কৃষক এ সুবিধা পাবেন। কার্ডের মাধ্যমে সার, বীজসহ সরকারি সহায়তা আরও সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

সার নিয়ে অনিয়মের বিষয়ে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি বা অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিলারের বাইরে সার মজুতের অভিযোগ তদন্তে কয়েকটি দল কাজ করছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

চরাঞ্চলের কৃষি উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসব এলাকায় আধুনিক ও উৎপাদনমুখী কৃষি সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে। শীতকালীন স্বল্পমেয়াদি ফসলসহ সম্ভাবনাময় কৃষিপণ্য উৎপাদনে প্রয়োজনীয় প্রযুক্তি ও সহায়তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম ও ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী

১ ঘণ্টা আগে
মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

২২ ঘণ্টা আগে
চিকিৎসকের অবহেলায় যেন রোগীর ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

চিকিৎসকের অবহেলায় যেন রোগীর ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

২ দিন আগে
ডেঙ্গুতে ডিবি পুলিশ সদস্য পারভেজ রানার মৃত্যু

ডেঙ্গুতে ডিবি পুলিশ সদস্য পারভেজ রানার মৃত্যু

২ দিন আগে
খতিব আবদুল মালেককে ‘বাতিলের পা-চাটা গোলাম’ বললেন আমির হামজা

খতিব আবদুল মালেককে ‘বাতিলের পা-চাটা গোলাম’ বললেন আমির হামজা

২ দিন আগে
বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের অন্যতম শক্তি: সংস্কৃতিমন্ত্রী

বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের অন্যতম শক্তি: সংস্কৃতিমন্ত্রী

৩ দিন আগে