প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দুর্গাপূজার নিরাপত্তায় কোনো গাফিলতি বরদাশত করা হবে না: মৎস্য প্রতিমন্ত্রী ● তৃণমূলে সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের সততা ও দক্ষতা জরুরি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ● উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প ● পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: গণপূর্তমন্ত্রী ● লিটারে ১১ টাকা বাড়ল অটোগ্যাসের দাম ● এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য ● দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ ● ফের বাড়ল এলপিজির দাম ● বাংলাদেশ থেকে প্রথম ধাপে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া ● স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ●

পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: গণপূর্তমন্ত্রী

বিজ্ঞাপন
পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: গণপূর্তমন্ত্রী
পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সারা দেশে বাসযোগ্য ও টেকসই নগর গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত র‍্যালির আগে তিনি বলেন, সীমিত আয়ের মানুষের জন্য এক লাখ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন সিটি করপোরেশন, জেলা ও গুরুত্বপূর্ণ নগর এলাকায় মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, মাস্টারপ্ল্যানের আওতায় আবাসন, সড়ক, যোগাযোগ ও প্রয়োজনীয় নাগরিক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে অপরিকল্পিত নগরায়ণ রোধ করতে হবে। পরিকল্পিত নগরায়ণ ও আবাসন নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিশ্ব বসতি দিবস উপলক্ষে ৫ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা, আবাসন মেলা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবাসন মেলার উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।

তিন দিনব্যাপী আবাসন মেলায় রিহ্যাব, নির্মাণ খাত, ব্যাংক, রাজউক, স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় আবাসন, নির্মাণ ও ব্যাংকিং সেবা নিয়ে মোট ১৫৭টি স্টল থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ ছাড়া দেশব্যাপী বিভাগ ও জেলা পর্যায়েও বিশ্ব বসতি দিবসের কর্মসূচি পালন করা হবে। স্মরণিকা প্রকাশ, বিশেষ টকশো এবং বিভিন্ন স্থানে ব্যানার-পোস্টার স্থাপনের কর্মসূচিও রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন’

একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন’

১৫ ঘণ্টা আগে
সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে যাবে: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে যাবে: ডিএসসিসি প্রশাসক

৪ দিন আগে
মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

৪ দিন আগে
ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু

ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু

৬ দিন আগে
ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

১ সপ্তাহ আগে
ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

১ সপ্তাহ আগে