প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান ● নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে চাটমোহরে বিএনপির বিক্ষোভ ● পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: এ পর্যন্ত রোপণ ৩ কোটি ৫৭ লাখ চারা ● ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন ● ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৬০ ● লিটারে ১৭ টাকা ৬ পয়সা বেড়েছে জেট ফুয়েলের দাম ● প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণকারীদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী ● যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক ● তুলা উৎপাদনে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর ● বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী ●

বিদায় লিওনেল মেসি, শেষ ম্যাচে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়

বিজ্ঞাপন
বিদায় লিওনেল মেসি, শেষ ম্যাচে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়
লিওনেল মেসির বিদায়ী ম্যাচটি স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচে অধিনায়ক নিজে গোল করার পাশাপাশি একটি গোলে অ্যাসিস্ট করেছেন। বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। বিরতির পর ৪৮ মিনিটে মেসির কর্নার থেকে নিকোলাস ওতামেন্দির গোলে এগিয়ে যায় তারা।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এরপর ৬১ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে গোল করেন নিকো পাজ। গোলটির পেছনে ছিল মেসির অ্যাসিস্ট। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

৬৮ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৭১ মিনিটে স্পটকিক থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বেনিনের গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। জাতীয় দলের জার্সিতে নিজের বিদায়ী ম্যাচে গোলের খাতায় নাম লেখান আর্জেন্টাইন অধিনায়ক।

৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও আক্রমণ চালিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের শেষদিকে মেসি আরও কয়েকবার গোলের চেষ্টা করেন, তবে বেনিনের গোলরক্ষক সেগুলো ঠেকিয়ে দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বিদায়ী ম্যাচে মেসির নামের পাশে থাকল এক গোল ও একটি অ্যাসিস্ট।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

ম্যাচ শেষে বুয়েন্স আয়ার্সের এস্টাদিও মনুমেন্টালে আবেগঘন পরিবেশ তৈরি হয়। মেসিকে বিদায় জানাতে সমর্থকদের মধ্যে নেমে আসে আবেগের ঢেউ। রাতের আকাশে লেজার আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় তাঁর ১০ নম্বর জার্সি ও বিদায়ী বার্তা।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফুটবল থেকে আরও
‘শেষ ম্যাচের আগে’ দেশে ফিরলেন মেসি

‘শেষ ম্যাচের আগে’ দেশে ফিরলেন মেসি

৫ দিন আগে
নতুন অধিনায়ক পেল আর্জেন্টিনা

নতুন অধিনায়ক পেল আর্জেন্টিনা

১ সপ্তাহ আগে
নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার

নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার

১ সপ্তাহ আগে
নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস

নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস

১ মাস আগে
মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন নেইমার

মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন নেইমার

১ মাস আগে
আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী

আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী

২ মাস আগে