প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে জামায়াতের যুব বিভাগীয় সভাপতি-সেক্রেটারি সমাবেশ ● ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে প্রযুক্তির উদ্ভাবক ও রপ্তানিকারক হতে হবে বাংলাদেশকে: জনপ্রশাসন উপদেষ্টা ● রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী ● দেশে সৃজনশীল অর্থনীতি প্রসারে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী ● প্রান্তিক খামারিরা সমৃদ্ধ হলে শক্তিশালী হবে দেশের অর্থনীতি: টুকু ● চুক্তি হলো, ১৫ বছরের জন্য এনসিটি পেল ডিপি ওয়ার্ল্ড ● চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: আমিনুল হক ● কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ● টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক ● রেমিট্যান্স প্রবাহ, অর্থনৈতিক ভঙ্গুরতা ও রাজনৈতিক প্রভাব ●

আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি: খাদ্যমন্ত্রী

বিজ্ঞাপন
আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি: খাদ্যমন্ত্রী
দেশের বিভিন্ন অঞ্চলে আতপ চালের ভোগ ও চাহিদার সঠিক চিত্র জানতে গবেষণা জরুরি বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

বৃহস্পতিবার ঢাকায় খাদ্য অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ) আয়োজিত আতপ চালের ভোগ ও চাহিদাবিষয়ক গবেষণার ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

খাদ্যমন্ত্রী বলেন, ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য। তাই মানুষের খাদ্যাভ্যাস, চালের চাহিদা ও ভোগের ধরন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করে ভবিষ্যৎ খাদ্যনীতি প্রণয়ন করা প্রয়োজন। বিশেষ করে অঞ্চলভেদে আতপ চালের ব্যবহার ও চাহিদা নিয়ে গবেষণার ফল খাদ্য পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব শুধু খাদ্যের মজুদ নিশ্চিত করা নয়; মানুষের প্রয়োজন, পছন্দ ও পুষ্টিগত চাহিদাও বিবেচনায় নিতে হবে। আতপ চাল বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার ও পিঠা তৈরিতে ব্যবহৃত হলেও সারা দেশে এর ভোগের প্রকৃত চিত্র জানা প্রয়োজন।

আতপ ও সিদ্ধ চালের পুষ্টিগত পার্থক্য নিয়ে গবেষকদের আরও বিশদ গবেষণার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, চাল প্রক্রিয়াজাতকরণ, মিলিং ও রান্নার পদ্ধতির কারণে পুষ্টিমান কতটা পরিবর্তিত হয়, তা জানা দরকার।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ওয়ার্কশপে খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, এফপিএমইউ-এর মহাপরিচালক মো. মাহবুবুর রহমানসহ সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা অংশ নেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

আলোচকরা বলেন, অঞ্চলভেদে মানুষের খাদ্যাভ্যাস ও চালের পছন্দের পার্থক্য বিবেচনায় আতপ চালের ভোগ, ভোক্তার পছন্দ, পুষ্টিমান ও ভবিষ্যৎ চাহিদার তথ্য খাদ্যনিরাপত্তা ও পুষ্টি পরিকল্পনায় সহায়ক হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
চুক্তি হলো, ১৫ বছরের জন্য এনসিটি পেল ডিপি ওয়ার্ল্ড

চুক্তি হলো, ১৫ বছরের জন্য এনসিটি পেল ডিপি ওয়ার্ল্ড

১০ ঘণ্টা আগে
কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১১ ঘণ্টা আগে
বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: মীর শাহে আলম

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: মীর শাহে আলম

১২ ঘণ্টা আগে
পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

১৩ ঘণ্টা আগে
সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩ ঘণ্টা আগে
চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৩ ঘণ্টা আগে