বৃহস্পতিবার ঢাকায় সিরডাপ (CIRDAP) কনফারেন্স রুমে আইএনজিও ফোরাম ও ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের (এনআইওঅ্যান্ডএইচ) যৌথ উদ্যোগে ‘বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা ও প্রত্যন্ত অঞ্চলে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ অর্থ ব্যয় করা হবে। এর মাধ্যমে চিকিৎসকদের প্রশিক্ষণ, চক্ষু স্বাস্থ্যসেবার অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
তিনি জানান, কর্মসূচির আওতায় দেশব্যাপী বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রায় ২ কোটি মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্কুলশিক্ষার্থীদেরও এ কর্মসূচির আওতায় আনা হবে। তাদের দৃষ্টিশক্তি পরীক্ষা, প্রয়োজনীয় চশমা প্রদানসহ অন্যান্য চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। জনগণের জন্য মানসম্মত ও সহজলভ্য চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. সৈয়দ মেহবুব উল কাদির। আরও উপস্থিত ছিলেন আইএপিবির বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি চেয়ার ও অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, ওএসবির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. জিন্নু রেইন (নিউটন), প্রেসিডেন্ট ডা. মো. তৌহিদুর রহমানসহ সংশ্লিষ্টরা।




