সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগসের সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা চান।
বৈঠকে ইউএনডিপির চলমান কার্যক্রম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) সঙ্গে অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জনপ্রশাসন সংস্কার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, সেবা সহজীকরণ এবং নাগরিককেন্দ্রিক সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
উপদেষ্টা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ইউএনডিপির দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। বিএনপির নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে নাগরিককেন্দ্রিক উদ্যোগ বাস্তবায়ন ও সরকারি সেবার মান উন্নয়নে সংস্থাটির সহায়তা কামনা করেন তিনি।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সরকারের অগ্রাধিকারভিত্তিক খাত ও সংস্কার কর্মসূচিতে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি সোনালী দায়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ, প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসান এবং জিআইইউর মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।




