প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু ● লালনের দর্শন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত: সংস্কৃতিমন্ত্রী ● ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী ● এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী ● পাবনা জেলা স্বীকৃতির ১৯৮ বছর পূর্তি, প্রেসক্লাবে কেক কাটা ও মিষ্টিমুখ ● মঠবাড়িয়ায় মাদ্রাসায় শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ ● বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে সমন্বিত সার্কুলার ● এআই খাতের ঋণ নিয়ে উদ্বেগ, সপ্তাহজুড়ে নাসডাকের বড় পতন ● অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি লাইভ দেখার ব্যবস্থা ● ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ●

লালনের দর্শন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত: সংস্কৃতিমন্ত্রী

বিজ্ঞাপন
লালনের দর্শন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত: সংস্কৃতিমন্ত্রী
বাউলসম্রাট লালন শাহের দর্শন মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, লালনের দর্শন ও সাধনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন একাডেমি চত্বরে শুরু হয়েছে লালনমেলা ও আলোচনা অনুষ্ঠান। সোমবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। মেলা চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, মানবিকতা ও সৃজনশীলতাভিত্তিক বাংলাদেশ গড়তে চায়। লালনের স্মৃতি ও দর্শনকে কেন্দ্র করে কুষ্টিয়ায় ‘লালন নগরী’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি লোকসংস্কৃতি ও দেশীয় ঐতিহ্যকে উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, লালন শাহের দর্শন শুধু বাংলাদেশের নয়, বিশ্বমানবতার সম্পদ। বিভাজন, সংঘাত ও অসহিষ্ণুতার বর্তমান সময়ে তাঁর মানবতাবাদী দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক। লালনগীতি সংরক্ষণ, স্বরলিপি প্রণয়ন ও বিভিন্ন ভাষায় অনুবাদের পাশাপাশি শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের কাছে তাঁর সৃষ্টি পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে লালনের জীবন ও সাংস্কৃতিক উত্তরাধিকার নিয়ে আলোচনা এবং লালনসংগীতের আসর অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

লালনের গান, একতারার সুর ও সাধক-অনুরাগীদের মিলনে মুখর হয়ে উঠেছে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি। দেশজুড়ে থেকে আসা ভক্ত-অনুসারী ও দর্শনার্থীদের অংশগ্রহণে মেলাটি মানবতা, সাম্য ও বাংলার লোকজ ঐতিহ্যের মিলনমেলায় পরিণত হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

৫ ঘণ্টা আগে
পাবনা জেলা স্বীকৃতির ১৯৮ বছর পূর্তি, প্রেসক্লাবে কেক কাটা ও মিষ্টিমুখ

পাবনা জেলা স্বীকৃতির ১৯৮ বছর পূর্তি, প্রেসক্লাবে কেক কাটা ও মিষ্টিমুখ

৯ ঘণ্টা আগে
মঠবাড়িয়ায় মাদ্রাসায় শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ

মঠবাড়িয়ায় মাদ্রাসায় শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ

৯ ঘণ্টা আগে
পাহাড়ের সমস্যাগুলো রাতারাতি সমাধান সম্ভব নয়: মীর হেলাল

পাহাড়ের সমস্যাগুলো রাতারাতি সমাধান সম্ভব নয়: মীর হেলাল

১১ ঘণ্টা আগে
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০

১৩ ঘণ্টা আগে
যারা দেশকে অচল করতে চেয়েছে, বিরোধী দল তাদেরই সঙ্গী: পানিসম্পদ মন্ত্রী

যারা দেশকে অচল করতে চেয়েছে, বিরোধী দল তাদেরই সঙ্গী: পানিসম্পদ মন্ত্রী

১৪ ঘণ্টা আগে