প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ● বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম ● ৫৫ বছর পর দেশে একজন ভালো ড্রাইভার পেয়েছি: প্রধানমন্ত্রীকে নিয়ে হুইপ নিজান ● দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হিমশিম খাচ্ছে: গোলাম পরওয়ার ● শেরে বাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ● একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ● মনোনয়ন না পেয়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন: ড. আসাদুজ্জামান রিপন ● ৩৮ জেলার ১১১ সংসদ সদস্যকে ডিও লেটার দিলেন মন্ত্রী ● মসলিন গবেষণায় সর্বোচ্চ সহায়তা ও প্রযুক্তি উদ্যোক্তাদের দেওয়ার আহ্বান পাট প্রতিমন্ত্রীর ● স্বাস্থ্য ব্যবস্থার ডিজিটাল রূপান্তরে জাতীয় হ্যাকাথনের ডাক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ●

প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করার তাগিদ সড়ক ও সেতু মন্ত্রীর

বিজ্ঞাপন
প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করার তাগিদ সড়ক ও সেতু মন্ত্রীর
জাতীয় প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এর ঐতিহাসিক ঐতিহ্য ও স্বাতন্ত্র্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। রোববার (১৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের জাতির বিবেক ও সমাজের দর্পণ হিসেবে আখ্যায়িত করে মন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীরা অন্যায় চিহ্নিত করে সরকার, গণতন্ত্র ও রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বলেন, উন্নয়ন মানে শুধু আধুনিক ভবন নির্মাণ নয়, বরং প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল ইতিহাস ধরে রাখাও জরুরি। জাতীয় প্রেস ক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণের দাবির বিষয়ে তিনি নীতিগত সমর্থন জানিয়ে বলেন, কারিগরি সম্ভাব্যতা, সফটওয়্যার পরিবর্তন ও ব্যয়ের বিষয়গুলো পর্যালোচনা করতে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

​খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ম্যারাথনের মতো ক্রীড়াচর্চা মানুষকে ধৈর্য ও লক্ষ্য স্থির রেখে প্রতিকূলতা মোকাবিলা করতে শেখায়, যা সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে অপরিহার্য।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

​অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ জ্যেষ্ঠ সাংবাদিক, ক্লাবের সদস্য এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

৮ ঘণ্টা আগে
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

৮ ঘণ্টা আগে
শেরে বাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরে বাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

৮ ঘণ্টা আগে
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

৯ ঘণ্টা আগে
৩৮ জেলার ১১১ সংসদ সদস্যকে ডিও লেটার দিলেন মন্ত্রী
মা ইলিশ সংরক্ষণ

৩৮ জেলার ১১১ সংসদ সদস্যকে ডিও লেটার দিলেন মন্ত্রী

১০ ঘণ্টা আগে
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহায়তা ও প্রযুক্তি উদ্যোক্তাদের দেওয়ার আহ্বান পাট প্রতিমন্ত্রীর

মসলিন গবেষণায় সর্বোচ্চ সহায়তা ও প্রযুক্তি উদ্যোক্তাদের দেওয়ার আহ্বান পাট প্রতিমন্ত্রীর

১১ ঘণ্টা আগে