প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ● বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম ● ৫৫ বছর পর দেশে একজন ভালো ড্রাইভার পেয়েছি: প্রধানমন্ত্রীকে নিয়ে হুইপ নিজান ● দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হিমশিম খাচ্ছে: গোলাম পরওয়ার ● শেরে বাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ● একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ● মনোনয়ন না পেয়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন: ড. আসাদুজ্জামান রিপন ● ৩৮ জেলার ১১১ সংসদ সদস্যকে ডিও লেটার দিলেন মন্ত্রী ● মসলিন গবেষণায় সর্বোচ্চ সহায়তা ও প্রযুক্তি উদ্যোক্তাদের দেওয়ার আহ্বান পাট প্রতিমন্ত্রীর ● স্বাস্থ্য ব্যবস্থার ডিজিটাল রূপান্তরে জাতীয় হ্যাকাথনের ডাক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ●

অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতার সংখ্যা: জনপ্রশাসন উপদেষ্টা

বিজ্ঞাপন
অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতার সংখ্যা: জনপ্রশাসন উপদেষ্টা
অর্থনীতির গণতন্ত্রায়ন নিশ্চিত করা গেলে করদাতার সংখ্যা বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, বিদ্যমান করদাতাদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে কর প্রদানে সক্ষম নতুন নাগরিকদের করের আওতায় আনতে হবে। শনিবার ঢাকার একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘৩য় অভিষেক ও এমটিএম নাইট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের মূল লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের উৎপাদনমুখী ও স্বনির্ভর অর্থনীতিতে রূপান্তর করা। তবে এ অগ্রগতি ধরে রাখতে কার্যকর রাজস্ব আহরণ ও সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা জরুরি। বাংলাদেশে কর-জিডিপি অনুপাত মাত্র ৬ দশমিক ৭ শতাংশের কাছাকাছি উল্লেখ করে তিনি কর প্রশাসন সংস্কার, হয়রানিমুক্ত সেবা এবং সক্ষম ব্যক্তিদের স্বেচ্ছায় কর প্রদানে উদ্বুদ্ধ করার ওপর জোর দেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সরকারি ব্যয়ের ক্ষেত্রে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ও জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অ্যানালিটিকসের মতো প্রযুক্তির ব্যবহার কর ব্যবস্থাপনাকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে পারে। অনুষ্ঠানে কর সংক্রান্ত জটিলতা নিরসন এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে সরকারকে বাস্তবমুখী পরামর্শ দিতে এমটিএম অ্যালামনাইদের প্রতি আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

৮ ঘণ্টা আগে
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

৮ ঘণ্টা আগে
শেরে বাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরে বাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

৮ ঘণ্টা আগে
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

৯ ঘণ্টা আগে
৩৮ জেলার ১১১ সংসদ সদস্যকে ডিও লেটার দিলেন মন্ত্রী
মা ইলিশ সংরক্ষণ

৩৮ জেলার ১১১ সংসদ সদস্যকে ডিও লেটার দিলেন মন্ত্রী

১০ ঘণ্টা আগে
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহায়তা ও প্রযুক্তি উদ্যোক্তাদের দেওয়ার আহ্বান পাট প্রতিমন্ত্রীর

মসলিন গবেষণায় সর্বোচ্চ সহায়তা ও প্রযুক্তি উদ্যোক্তাদের দেওয়ার আহ্বান পাট প্রতিমন্ত্রীর

১১ ঘণ্টা আগে