সোমবার (১৯ অক্টোবর) ঢাকার মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত ‘জাতীয় ক্যান্সার সম্মেলন ২০২৬’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার প্রতিপাদ্য ছিল ‘সবার জন্য ক্যান্সার সেবা: প্রতিরোধ, নির্ভুল চিকিৎসা, উপশমমূলক পরিচর্যা ও নীতিনির্ধারণের সমন্বয়’।
ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ক্যান্সার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে রোগীরা দেশেই আধুনিক চিকিৎসা পান। এসব যন্ত্র পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও টেকনোলজিস্ট রয়েছেন। প্রয়োজনে তাঁদের তিন মাসের প্রশিক্ষণ দিয়ে নতুন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে।
স্বাস্থ্য খাতের অতীতের অব্যবস্থাপনার সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরের শাসনামলে এ খাত অনেক পিছিয়ে গেছে। এখন দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্টদের চাকরি থাকবে না বলেও সতর্ক করেন তিনি।
আরও পড়ুন
জাতীয় ক্যান্সার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডালিম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হানসহ অনেকে।