প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
উন্নয়ন প্রকল্পে ৬ বছরের জন্য ২৫টি সরকারি জলমহাল ইজারার সিদ্ধান্ত ● সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবায় ভাসমান হাসপাতাল, বৃত্তাকার নৌপথে ওয়াটারবাস চালুর উদ্যোগ ● প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের ● প্রবাসীদের সুবিধায় শাহজালাল বিমানবন্দরে ১৫০ ট্রলি হস্তান্তর করলেন মন্ত্রী ● মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিতদের শাড়ি বিতরণ, সনাতন ধর্মাবলম্বীদের পাশে সরকার: খাদ্যমন্ত্রী ● প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর ● প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে: ববি হাজ্জাজ ● প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ ● নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী ● দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১২০০ ●

ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন
ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য খাতের বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ক্যান্সার চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও চালুর ক্ষেত্রে দীর্ঘসূত্রতা দূর করা হবে। পাশাপাশি এসব যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সহায়তায় উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকার মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত ‘জাতীয় ক্যান্সার সম্মেলন ২০২৬’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার প্রতিপাদ্য ছিল ‘সবার জন্য ক্যান্সার সেবা: প্রতিরোধ, নির্ভুল চিকিৎসা, উপশমমূলক পরিচর্যা ও নীতিনির্ধারণের সমন্বয়’।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ক্যান্সার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে রোগীরা দেশেই আধুনিক চিকিৎসা পান। এসব যন্ত্র পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও টেকনোলজিস্ট রয়েছেন। প্রয়োজনে তাঁদের তিন মাসের প্রশিক্ষণ দিয়ে নতুন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

স্বাস্থ্য খাতের অতীতের অব্যবস্থাপনার সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরের শাসনামলে এ খাত অনেক পিছিয়ে গেছে। এখন দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্টদের চাকরি থাকবে না বলেও সতর্ক করেন তিনি।

জাতীয় ক্যান্সার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডালিম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হানসহ অনেকে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
উন্নয়ন প্রকল্পে ৬ বছরের জন্য ২৫টি সরকারি জলমহাল ইজারার সিদ্ধান্ত

উন্নয়ন প্রকল্পে ৬ বছরের জন্য ২৫টি সরকারি জলমহাল ইজারার সিদ্ধান্ত

৭ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধায় শাহজালাল বিমানবন্দরে ১৫০ ট্রলি হস্তান্তর করলেন মন্ত্রী

প্রবাসীদের সুবিধায় শাহজালাল বিমানবন্দরে ১৫০ ট্রলি হস্তান্তর করলেন মন্ত্রী

৯ ঘণ্টা আগে
প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

১১ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে: ববি হাজ্জাজ

১১ ঘণ্টা আগে
নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

১১ ঘণ্টা আগে
দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১২০০

দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১২০০

১১ ঘণ্টা আগে