সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৪২ জন রোগী ভর্তি হয়েছেন।
জাতীয়
দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১২০০
বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে ৫৮৭ জন, চট্টগ্রামে ২৯২, সিলেটে ১৩৬, বরিশালে ১২৩, খুলনায় ৭৩, ময়মনসিংহে ৬৯, রাজশাহীতে ৪০ এবং রংপুরে ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৩ হাজার ৪২ জন।
আরও পড়ুন
এ সময়ে দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনে। তাঁদের মধ্যে ২৩ হাজার ১৫৭ জনের হাম নিশ্চিত হয়েছে।