জাতীয়

প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীন ও নিরাপদে পালন নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠেয় প্রবারণা পূর্ণিমা এবং সন্ধ্যায় ফানুস ওড়ানোকে কেন্দ্র করে চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য তিন জেলাসহ দেশের কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বৌদ্ধ বিহারগুলোর তালিকা পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হবে।

বিজ্ঞাপন

​চলমান দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি এবং অ্যাপভিত্তিক প্রযুক্তির মাধ্যমে পুলিশের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা ব্যক্তিগত বিরোধকে ধর্মীয় হামলা বলে চালিয়ে সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে জানিয়ে তিনি সতর্ক করেন, কোনো বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

​মতবিনিময় সভায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাথের, বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ আসিন জিন রক্ষিত মহাথের, উত্তরা মহাবিহারের অধ্যক্ষ মুদিতাপাল ভিক্ষু এবং ধর্মরাজিক মহাবিহারের উপাধ্যক্ষ স্বরূপানন্দ ভিক্ষুসহ বৌদ্ধ ধর্মীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর