গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা থেকে পোর্টালটির সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, যা আগামী ২৫ অক্টোবর সকাল ৯টায় পুনরায় চালু হওয়ার কথা রয়েছে।
হজ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ সময় যেকোনো তথ্যের প্রয়োজনে ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, নিবন্ধনসহ হজ ব্যবস্থাপনার নানা তথ্য ও সেবা প্রদানে এই পোর্টালটি ব্যবহৃত হয়ে থাকে।


