দ্য মিলেনিয়াম প্রজেক্টের অধীন পরিচালিত এই গবেষণা প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি, কৌশলগত ইস্যু ও নীতিনির্ধারণ নিয়ে কাজ করে। নতুন এই দায়িত্বের মাধ্যমে রাষ্ট্রদূত আনসারী ওয়াশিংটনে এসএএফএনের নীতিনির্ধারণী যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশেও প্রতিষ্ঠানটির গবেষণা, সংলাপ ও অন্যান্য উদ্যোগ এগিয়ে নিতে ভূমিকা রাখবেন।
বর্তমানে সিনিয়র সচিব মর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ইতিপূর্বে মেক্সিকোসহ একাধিক দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং হোয়াইট হাউস ও জাতিসংঘে স্থায়ী সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।


