প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডেঙ্গুতে ডিবি পুলিশ সদস্য পারভেজ রানার মৃত্যু ● অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগ ● আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রত্যাহারের দাবি টিআইবির ● একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি ● বিএনপিকে ভোট দিয়ে ভুক্তভোগী’ বলা সেই নারী উদ্যোক্তা গ্রেপ্তার ● পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিক্যাব লাউঞ্জে আগুন, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নিভল ● খতিব আবদুল মালেককে ‘বাতিলের পা-চাটা গোলাম’ বললেন আমির হামজা ● এনবিআর চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব পেলেন আহসান হাবিব ● ২৮ অক্টোবরের মামলা সচল করে খুনিদের বিচারের দাবি জামায়াত আমীরের ● কর্মসংস্থান ও শ্রমিকদের কল্যাণ নিয়ে জনপ্রশাসন উপদেষ্টা-আইএলও বৈঠক ●

কর্মসংস্থান ও শ্রমিকদের কল্যাণ নিয়ে জনপ্রশাসন উপদেষ্টা-আইএলও বৈঠক

বিজ্ঞাপন
কর্মসংস্থান ও শ্রমিকদের কল্যাণ নিয়ে জনপ্রশাসন উপদেষ্টা-আইএলও বৈঠক
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনোনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। সোমবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের কল্যাণ, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে জনপ্রশাসন উপদেষ্টা বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কাজ চলছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রে এআই ও অটোমেশনের ব্যবহার বাড়ছে। পরিবর্তিত এ পরিস্থিতির সঙ্গে শ্রমবাজারকে খাপ খাইয়ে নিতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে আইএলও কারিগরি সহায়তা ও পরামর্শ দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনোন কর্মসংস্থানের মান উন্নয়ন, উপকূলীয় অঞ্চলে কাজের সুযোগ সৃষ্টি এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের ওপর জোর দেন। তিনি আইএলওর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়কে আন্তমন্ত্রণালয় সমন্বয় ইউনিট হিসেবে কাজ করার অনুরোধ জানান। পাশাপাশি গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বৈঠকে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ এবং জিআইইউর মহাপরিচালক ড. দেলোয়ার হোসেনসহ আইএলওর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রত্যাহারের দাবি টিআইবির

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রত্যাহারের দাবি টিআইবির

১ ঘণ্টা আগে
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

১ ঘণ্টা আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিক্যাব লাউঞ্জে আগুন, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নিভল

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিক্যাব লাউঞ্জে আগুন, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নিভল

১ ঘণ্টা আগে
এনবিআর চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব পেলেন আহসান হাবিব

এনবিআর চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব পেলেন আহসান হাবিব

১ ঘণ্টা আগে
সরকারি বাসায় এডিসের লার্ভা পেলে বরাদ্দ বাতিল ও জরিমানা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সরকারি বাসায় এডিসের লার্ভা পেলে বরাদ্দ বাতিল ও জরিমানা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের সাক্ষাৎ: মানব পাচার প্রতিরোধে জোর

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের সাক্ষাৎ: মানব পাচার প্রতিরোধে জোর

৩ ঘণ্টা আগে