বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ফিরেছে এবং বাকি জায়গাগুলোতেও স্বল্প সময়ের মধ্যে সরবরাহ নিশ্চিত করা হবে। পাওয়ার গ্রিড বাংলাদেশ জানায়, জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে প্রকৌশলীরা ধাপে ধাপে সিস্টেম পুনরুদ্ধারের কাজ করছেন। তবে দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম জানান, গ্রিড মেরামতের কাজ চলছে এবং দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।


