গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১২৯৫ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৫৬৭ জন। এরপর পর্যায়ক্রমে চট্টগ্রামে ২৪৮, বরিশালে ১১৬, সিলেটে ১০৮, খুলনায় ৯৬, ময়মনসিংহে ৮৩, রাজশাহীতে ৪১ এবং রংপুরে ৩৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৯৯ হাজার ২২৭ জন, যাদের মধ্যে ১ লাখ ৯১ হাজার ৯০ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জন, যার মধ্যে ২৩ হাজার ৫৪১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন।


