প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনসম্পৃক্ততা: জনপ্রশাসন উপদেষ্টা ● রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’ ● মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ ● দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে সরকার ● তৈরি পোশাক খাতে ইউনিক্লোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, প্রতারণা থেকে সতর্ক থাকার নির্দেশ ● রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বৃদ্ধিতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে সুস্থ প্রজন্ম গড়ার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ● জাপানে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, আরও বিনিয়োগের আহ্বান ● গণপূর্তে বদলিতে ১২০ কোটি টাকা লেনদেনের অভিযোগ, গুরুত্বপূর্ণ স্থাপনায় আ.লীগপন্থীদের পদায়নে উদ্বেগ ●

তৈরি পোশাক খাতে ইউনিক্লোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন
তৈরি পোশাক খাতে ইউনিক্লোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশের তৈরি পোশাকশিল্প, বিশেষ করে ম্যান-মেড ফাইবার (কৃত্রিম তন্তু), টেকনিক্যাল টেক্সটাইল ও টেকসই পোশাক উৎপাদনে বিনিয়োগ সম্প্রসারণের জন্য জাপানের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও সিইও তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে প্রচলিত পোশাকের পাশাপাশি সম্ভাবনাময় নতুন খাতে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে জমির সংস্থান ও দ্রুত বিনিয়োগ ছাড়পত্রসহ সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সাক্ষাৎকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউনিক্লোর পক্ষে উপস্থিত ছিলেন ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি ও গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিল্প থেকে আরও
কেরানীগঞ্জ গার্মেন্টস সমিতিতে মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে ক্ষোভ, অর্থ আত্মসাতের অভিযোগ

কেরানীগঞ্জ গার্মেন্টস সমিতিতে মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে ক্ষোভ, অর্থ আত্মসাতের অভিযোগ

৫ দিন আগে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

১ মাস আগে
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের নতুন উৎস তৈরির উদ্যোগ

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের নতুন উৎস তৈরির উদ্যোগ

১ মাস আগে
তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী

তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী

১ মাস আগে
চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের

চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের

১ মাস আগে
বাংলাদেশের জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক

বাংলাদেশের জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক

১ মাস আগে