প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার-সমাজ-রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: উপাচার্য তাহমিনা আখতার ● রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু ● ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছায় ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী ● চিকিৎসা ও উন্নয়ন কার্যক্রম তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু ● পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই করছে পিবিআই ● রেলবহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন ● একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৬২ ● পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৫ ● জয়ের পর ফুল নিয়ে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল আমীন ●

একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

বিজ্ঞাপন
একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
বেতন ভাতার বাইরে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে ২৮ পুলিশ সদস্যকে একযোগে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। এরমধ্যে পুলিশের বাবুর্চি থেকে এসআই পর্যন্ত রয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ পদক্ষেপ নেওয়া হয়। ‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিভিন্ন থানা এবং ইউনিটের সদস্যদের এ তালিকায় রাখা হয়েছে। প্রাপ্ত তালিকায় থানা ছাড়াও ট্রাফিক ও গোয়েন্দা শাখায় কর্মরত সদস্যদের নাম রয়েছে।

‎পুলিশের দায়িত্ব আইন প্রয়োগ, অপরাধ প্রতিরোধ এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো সদস্য ব্যক্তিগত স্বার্থে অনৈতিক সুবিধা নিলে তার প্রভাব পুরো বাহিনীর ওপর পড়ে। বিশেষ করে অপরাধ নিয়ন্ত্রণ, মামলা গ্রহণ, তদন্ত কিংবা অভিযানের মতো গুরুত্বপূর্ণ কাজে অর্থ বা অন্য কোনো সুবিধার বিনিময়ে পক্ষপাতের অভিযোগ উঠলে আইনের প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়। এতে অপরাধীরা সুযোগ পায়, আর সাধারণ মানুষ পুলিশের কাছ থেকে প্রত্যাশিত সেবা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়ে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

‎সংশ্লিষ্টদের মতে, পুলিশের প্রতি জনআস্থা বজায় রাখতে বাহিনীর অভ্যন্তরীণ জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। কোনো সদস্যের বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠলে তা দ্রুত তদন্ত করে সত্যতা নির্ধারণ করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে আইনি পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে দায়িত্বশীল ও পেশাদার পুলিশ সদস্যদের কাজের পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

‎খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল করিম বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ জন্য আগে বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের ফলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা এবং পুলিশের ওপর জনআস্থা তৈরিতে বাধা সৃষ্টি হয়। আইজিপি স্যারেরও কঠোর নির্দেশনা রয়েছে এ ধরনের অনৈতিক সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের। সে ধারাবাহিকতায় খুলনা বিভাগে এমন শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার-সমাজ-রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: উপাচার্য তাহমিনা আখতার

প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার-সমাজ-রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: উপাচার্য তাহমিনা আখতার

১ ঘণ্টা আগে
‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছায় ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী

‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছায় ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী

১ ঘণ্টা আগে
পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই করছে পিবিআই

পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই করছে পিবিআই

১ ঘণ্টা আগে
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৬২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৬২

১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, বিমানের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, বিমানের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

৫ ঘণ্টা আগে
চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১০ ঘণ্টা আগে