প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার-সমাজ-রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: উপাচার্য তাহমিনা আখতার ● রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু ● ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছায় ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী ● চিকিৎসা ও উন্নয়ন কার্যক্রম তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু ● পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই করছে পিবিআই ● রেলবহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন ● একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৬২ ● পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৫ ● জয়ের পর ফুল নিয়ে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল আমীন ●

রেলবহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন

বিজ্ঞাপন
রেলবহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন
বাংলাদেশ রেলওয়ের বহরে পর্যায়ক্রমে যুক্ত হচ্ছে প্রায় ২০০টি নতুন কোচ। এসব কোচ দিয়ে নতুন ট্রেন চালুর পাশাপাশি পুরোনো ও জরাজীর্ণ কোচ প্রতিস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশে আসা নতুন কোচের একটি অংশ দিয়ে প্রাথমিকভাবে একটি নতুন ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, নতুন কোচের একটি অংশ ইতোমধ্যে দেশে এসে রেলবহরে যুক্ত হয়েছে। এসব কোচ দিয়ে প্রাথমিক পর্যায়ে একটি নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে আরও কোচ দেশে আসার সঙ্গে সঙ্গে যাত্রী চাহিদা ও প্রয়োজন বিবেচনায় নতুন ট্রেন চালু এবং পুরোনো কোচ প্রতিস্থাপন করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালুর সম্ভাবনা সম্পর্কে মহাপরিচালক বলেন, এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়। দেশের সব রেলপথ এখনো ব্রডগেজে রূপান্তরিত না হওয়ায় এ বিষয়ে আপাতত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। রেলপথগুলো ব্রডগেজে রূপান্তরের পাশাপাশি দীর্ঘ এই পথে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না, সেটিও যাচাই করতে হবে।

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের বিষয়ে আফজাল হোসেন বলেন, আঞ্চলিক যোগাযোগ নিশ্চিত করতে ভারতের অংশেও রেলপথের সংযোগ প্রয়োজন। শুধু বাংলাদেশের অংশে রেললাইন নির্মাণ করলে প্রত্যাশিত আঞ্চলিক যোগাযোগের সুবিধা পাওয়া যাবে না। দুই দেশের সম্মতি থাকলেই এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া সম্ভব। বিষয়টি বিবেচনাধীন থাকলেও বর্তমানে কার্যক্রম স্থগিত রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

রেলওয়ের মহাপরিচালক আরও বলেন, বিভিন্ন স্টেশনে মালামাল ওঠানো-নামানোর সুবিধা এবং যাত্রীদের চাহিদা সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেসব স্টেশনে যাত্রী ও পরিবহন চাহিদা বেশি, সেখানে প্রয়োজন অনুযায়ী রেললাইন সম্প্রসারণ, লুপ লাইন বৃদ্ধি এবং ট্রেনের কোচের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

পরিদর্শনকালে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাহিদ হাসানসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু

১ ঘণ্টা আগে
চিকিৎসা ও উন্নয়ন কার্যক্রম তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

চিকিৎসা ও উন্নয়ন কার্যক্রম তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

১ ঘণ্টা আগে
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৫

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৫

১ ঘণ্টা আগে
জয়ের পর ফুল নিয়ে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল আমীন

জয়ের পর ফুল নিয়ে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল আমীন

৩ ঘণ্টা আগে
এ বছর ৮৪ লাখ পরিবার পাবে ফ্যামিলি ও কৃষক কার্ড: পানিসম্পদ প্রতিমন্ত্রী

এ বছর ৮৪ লাখ পরিবার পাবে ফ্যামিলি ও কৃষক কার্ড: পানিসম্পদ প্রতিমন্ত্রী

৪ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন

২১ ঘণ্টা আগে