ডা. শফিকুর রহমান বলেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয়, জনগণের দাবি আদায় করতেই তাঁরা রাস্তায় নেমেছেন। তাঁদের আগের দুটি লংমার্চও জনগণের সহযোগিতায় সফল হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানিসংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ সাত দফা দাবিতে এই লংমার্চের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, সাত দফার মূল দাবি হলো গণভোটের রায় বাস্তবায়ন। এটি আদায় হলে বাকি সংকটগুলো তৈরি হতো না। বিএনপি সরকার জনগণের সঙ্গে বিশ্বাসভঙ্গ করে তাঁদের হতাশ করেছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে এর জন্য চড়া মূল্য দিতে হবে।


