শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্য দিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থীর অপেক্ষার অবসান হলো।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে একযোগে নিজেদের ফল জানতে পারছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও অনলাইনে নিজেদের রেজাল্ট শিট ডাউনলোড করতে পারছে।


