উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এই প্রযুক্তির মাধ্যমে দেশের কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হবে। বিশেষ করে আম ও কাঁঠালের মতো পণ্য রপ্তানিতে এটি কার্যকর ভূমিকা রাখবে। সম্প্রতি চীনের একটি প্রতিনিধিদল বাংলাদেশের আম আমদানিতে আগ্রহ দেখিয়েছে উল্লেখ করে তিনি জানান, কৃষিপণ্যের পচন ও অপচয় রোধে পর্যায়ক্রমে দেশের গুরুত্বপূর্ণ জেলাগুলোতেও এ ধরনের সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।
বিনার মহাপরিচালক ড. সারফুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি ডা. জিয়াওকুন শি।


