বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বোর্ড নির্বাচন করতে হবে। এরপর শিক্ষার্থীর সচল মোবাইল নম্বর দিয়ে পুনর্নিরীক্ষণের বিষয় নির্বাচন করতে হবে। প্রতি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা (কোনো বিষয়ের দুটি পত্র থাকলে উভয়ের জন্যই আবেদন করতে হবে)। বিকাশ, নগদ, রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়ার পর নির্বাচিত বিষয় আর বাতিল বা পরিবর্তন করা যাবে না এবং ফি সম্পূর্ণ অফেরতযোগ্য। তাই সতর্কতার সঙ্গে বিষয় নির্বাচন করতে বলা হয়েছে। এ ছাড়া পুনর্নিরীক্ষণের জন্য সরাসরি বা ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। পুনর্নিরীক্ষণের ফল পরে আবেদনকারীর দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।


