ন্যূনতম মজুরি বৃদ্ধি, কালো তালিকাভুক্তি বন্ধ ও ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগের দাবিতে শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মিরপুর, সাভার ও গাজীপুরে সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে সরকার, মালিকপক্ষ (বিজিএমইএ ও বিকেএমইএ) এবং শ্রমিক প্রতিনিধিরা নতুন মজুরি বোর্ড গঠনের বিষয়ে একমত হয়েছেন।
শ্রমমন্ত্রী আন্দোলনরত শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানানোর পাশাপাশি বকেয়া বেতন দ্রুত পরিশোধে মালিকপক্ষকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া বহিরাগত কিছু গোষ্ঠী বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।


