আজ রোববার (১ নভেম্বর) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, মহান শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে মো. নূরুল আলম দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর অসংখ্য শিক্ষার্থী বর্তমানে দেশে-বিদেশে নানা গুরুত্বপূর্ণ পদে কর্মরত। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বিশিষ্ট এই শিক্ষাবিদ বার্ধক্যজনিত কারণে গতকাল শনিবার (৩১ অক্টোবর) ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


