সোমবার (২ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রক্তদানে কোনো শারীরিক ক্ষতি হয় না—এ বিষয়ে সর্বস্তরে প্রচার চালাতে হবে। এই কার্যক্রমকে শুধু সভা-সেমিনারে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে পরিণত করার তাগিদ দেন তিনি। এছাড়া থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে ক্যারিয়ার অবস্থা নিশ্চিত করার ওপরও জোর দেন মন্ত্রী।
অনুষ্ঠানে চিকিৎসাসেবায় স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর অবদানের প্রশংসা করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন প্রমুখ।


